
এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার স্বনামধন্য অলিয়ে কামেল হজরত শাহ আজগর (কঃ)র’ বার্ষিক ফাতেহা শরীফের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ৪ডিসেম্বর রোববার বেলা ১২টায় দরবারের খতিব মোঃ শাহ আলম আজগরীর সভাপতিত্বে ও দরবার শরীফ উন্নয়ন কমিটির সেক্রেটারী সাংবাদিক এস এম ছগির আহমদ আজগরীর পরিচালনায় এ সভা অনুষ্টিত হয়। সভায় দরবারের আওলাদ, ওলি ওয়ারিশান ও বিভিন্ন স্তরের আশেক ভক্তরা উপস্থিত ছিলেন।
এতে আলোচকরা বলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীর পীর হজরত শাহ আজগর (কঃআঃ) ছিলেন, উপমহাদেশের অন্যতম অলিয়ে কামেল, প্রখ্যাত ছুফি সম্রাট, গউছে মাশায়েক, ছোহবতে হজরত বাবা গোলামুর রহমান মাইজভান্ডারী (কঃ), কুতুবুল আফতাব, হাযতে রাওয়া ও মুশকিলে কোঁশা স্তরের মহান আধ্যাত্মিক সাধক। ইতিপূর্বে প্রতি বাংলা বছরের ১২পৌষ তার পবিত্র বার্ষিক ওরশ ফাতেহা শরীফ পালিত হয়ে আসছে। সে সূত্রে এবছরের ২৬ডিসেম্বর-২০১৬খ্রীষ্টাব্দ, ২৬রবিউল আউয়াল-১৪৩৮হিঃ ১২পৌষ-১৪২৩বাংলা রোজ সোমবার উক্ত মহান অলিয়ে কামেলের রাজাখালীস্থ্য সমাধি প্রাঙ্গনে নানা ধর্মীয় আয়োজনে দিবসটি পালনে যাবতীয় কর্মসূচী গ্রহন সম্পন্ন হওয়ায় এতে সকল ধর্মপ্রাণ ও অলিপ্রেমী মানূষের সর্বাত্মক সহায়তা উপস্থিতি কামনা করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.