সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রাজারকুলে এক শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

রাজারকুলে এক শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

রামুর রাজারকুলে এক শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি; রামু :

স্ত্রীকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদ করায় সোনাইছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে ১৫ অক্টোবর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়া এলাকায়।

সূত্রে জানা যায়, পুর্ব রাজারকুল বড়ুয়া পাড়া এলাকার কালু বড়ুয়ার পুত্র সোনাই ছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিফল বড়ুয়ার স্ত্রীকে তুচ্ছ একটি বিষয় নিয়ে মিথ্যা চুরির অপবাদ দেয় একই এলাকার মৃত নিমন্দ্র বড়ুয়ার পুত্র সুরেশ বড়ুয়া।

এদিকে শিক্ষক নিফল বড়ুয়া এই ঘটনার প্রতিবাদ করলে পরিকল্পিত ভাবে ক্ষিপ্ত হয়ে সুরেশ বড়ুয়ার নেতৃত্বে সুনক বড়ুয়া, মুন্না বড়ুয়া, সুভাস বড়ুয়া প্রকাশ মালাইয়াসহ ৬/৭ জন এলাকার চিহ্নিত সন্ত্রাসী দা, লোহার রড, লাঠি ও হাতুড়ি নিয়ে রাত সাড়ে ৮টায় পূর্ব রাজারকুল প্রথমে কাননগো বড়ুয়ার দোকানের সামনে ও ২য় বার পরানজো বড়ুয়ার দোকানের সামনে শিক্ষক নিফল বড়ুয়ার উপর হামলা চালায়। উপর্যুপরী সন্ত্রাসী হামলায় শিক্ষক নিফল বড়ুয়ার মাথায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে ভর্তি করেন।

এদিকে রাতের আধারে সন্ত্রাসীদের উপর্যুপরী হামলায় নিফল বড়ুয়ার শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা যায়। এই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে রামু থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে শিক্ষক নিফল বড়ুয়াকে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের সোনাইছড়ির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ্বর বড়ুয়াসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। তারা অবিলম্বে শিক্ষক নিফল বড়ুয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ বব্যস্থা গ্রহনের করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.