আগামী ২২ এপ্রিল মাঠে গড়ানোর কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে ইতোমধ্যে খেলোয়াড়দের দলবদল হয়েছে। নিজ নিজ ঘর গুছিয়ে নিতে ব্যস্ত আসরে অংশ নিতে চলা ১২টি দল। এরই মধ্যে আসন্ন ডিপিএলের ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সূচি তৈরি করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটি গড়াবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মোট তিনটি রাউন্ড রয়েছে এই লিগে। বৃষ্টির কারণে কোনো খেলা না হলে সেটি অনুষ্ঠিত হবে রিজার্ভ ডে’তে।
এবার এক নজরে দেখে নেয়া যাক, কোন দিন খেলবেন মাশরাফি-তামিমরা:
প্রথম রাউন্ড:
২২/০৪/১৬ -প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স, মিরপুর।
২২/০৪/১৬ -প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-ক্রিকেট কোচিং স্কুল, বিকেএসপি ৩।
২২/০৪/১৬ -আবাহনী লিমিটেড বনাম কলাবাগান ক্রীড়া চক্র, ফতুল্লা।
২৪/০৪/১৬ -কলাবাগান ক্রিকেট একাডেমী-শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, ফতুল্লা।
২৪/০৪/১৬ -ব্রাদার্স ইউনিয়ন-মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মিরপুর।
২৪/০৪/১৬ – লিজেন্ডস অব রুপগঞ্জ-ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের, বিকেএসপি ৩।
দ্বিতীয় রাউন্ড:
২৬/০৪/১৬ -প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ক্রিকেট কোচিং স্কুল, বিকেএসপি ৩।
২৬/০৪/১৬ -প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-কলাবাগান ক্রীড়া চক্র, ফতুল্লা।
২৬/০৪/১৬ -আবাহনী লিমিটেড-শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, মিরপুর।
২৮/০৪/১৬ -কলাবাগান ক্রিকেট একাডেমী-ব্রাদার্স ইউনিয়ন, মিরপুর।
২৮/০৪/১৬ -মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, বিকেএসপি ৩
২৮/০৪/১৬ – লিজেন্ডস অব রুপগঞ্জ-গাজী গ্রুপ ক্রিকেটার্স, ফতুল্লা।
তৃতীয় রাউন্ড:
৩০/০৪/১৬ -প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-কলাবাগান ক্রীড়া চক্র, মিরপুর।
৩০/০৪/১৬ -প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, ফতুল্লা।
৩০/০৪/১৬ -আবাহনী লিমিটেড-ব্রাদার্স ইউনিয়ন, বিকেএসপি ৩।
০২/০৫/১৬ -কলাবাগান ক্রিকেট একাডেমী-ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, বিকেএসপি ৩।
০২/০৫/১৬ -মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-লিজেন্ডস অব রুপগঞ্জ, ফতুল্লা।
০২/০৫/১৬ -ক্রিকেট কোচিং স্কুল-গাজী গ্রুপ ক্রিকেটার্স, মিরপুর।
সূত্র:বাংলামেইল২৪ডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.