
কামাল শিশির; রামু :
কক্সবাজার জেলার রামু উপজেলায় বনবিভাগের অভিযানে আবারো চোরাই কাঠ ভর্তি পিকআপ আটক হয়েছে।
সোমবার ৬ এপ্রিল গভির রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল সোনাইছড়ি গ্রাম থেকে পাচার কালে বিপুল পরিমান আকাশমনি কাঠগুলো উদ্ধার করে বনবিভাগ।
এসময় চট্টমেট্রো- জ ১১-০০৪১নং ১টি পিকআপও আটক করে।
কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের নির্দেশে বাকঁখালী রেঞ্জ ও বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব কাঠসহ গাড়ীটি আটক করে।
বাকঁখালী রেঞ্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ আতা ইলাহী জানান, বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশনায় বনজ দ্রব্য ধবংসকারি ও চোরাচালানী চক্রের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বনবিভাগের অভিযান জোরদার করা হয়েছে এবং উক্ত কাঠগুলো আটক করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.