
রামুতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কক্সবাজারের রামুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১১ আগষ্ট সন্ধ্যায় রামু চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার -৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এর নেতৃত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচীর মধ্যে ১৫ আগস্ট সূর্য উদয় ক্ষণে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, সকাল ৭ টায় বঙ্গবন্ধুর পতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, ৯ টায় ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ -মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ১১ টায় অস্বচ্ছল, এতিম, দু:স্থ ও হাসপাতালের রোগীদের মাঝে খাদ্য বিতরণ এবং বিকাল ৪ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন- কক্সবাজার -৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃষকলীগ সভাপতি মো. সালাহ উদ্দিনসহ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, সৈনিকলীগ, ওলামালীগ, মৎসজীবিলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ছাত্র পরিষদ, ছাত্র ফেডারেশন, বাস্তুহারালীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর সভাপতি-সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.