সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে পুলিশের অভিযানে মহিলা মাদক ব্যবসায়ী আটক

রামুতে পুলিশের অভিযানে মহিলা মাদক ব্যবসায়ী আটক

নুরুল বশর মানিক; কক্সভিউ :

কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে আয়েশা সিদ্দিকা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৪মে) ভোরে গোপন সংবাদে রামু উপজেলার জোয়ারিয়ানালার নাদের পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৪হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪লাখ ৭৯হাজার টাকা ও ৫মোবাইল সেট উদ্ধার করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবুল মনসুর জানান, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.