কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামুতে প্রজন্ম’ ৯৫-এর দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব উদ্বোধন হয়েছে ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) এবং প্রজন্ম’ ৯৫ রজতজয়ন্তী উদযাপন পরিষদের চেয়ারম্যান ড. বদিউল আলম পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, কক্সবাজার পিটিআই এর সাবেক সুপার মো. নাসির উদ্দীন।
জয়শ্রী বড়ুয়া ও নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজন্ম’৯৫ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক সুনীল বড়ুয়া, বজলুস সাত্তার, রেজাউল আমিন মোর্শেদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রজন্ম ’৯৫ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেও বৃত্তি, ক্রেস্ট, সনদপত্র বিতরণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.