সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা ছেলেসহ নিহত ৩, আহত ১০

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা ছেলেসহ নিহত ৩, আহত ১০

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা ছেলেসহ নিহত ৩, আহত ১০; ; Accident Ramu; www.coxview.net-2; https://coxview.net/accident-ramu-www-coxview-net-2/

 

নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজার জেলার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় আজ সকল ৭টার সময় পূরবী বাস ও কাবারভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত, আহত প্রায় ১০ জন।

রামুর নিহতরা হলেন- কক্সবাজার সদরের পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার ৯ বছরের শিশুপুত্র রিয়াদ, রামু উপজেলা রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়া এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২২)।

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা ছেলেসহ নিহত ৩, আহত ১০; Accident Ramu; www.coxview.net; https://coxview.net/accident-ramu-www-coxview-net/

এদিকে নিহত রিমঝিম বড়ুয়ার স্বজনরা জানান, চট্টগ্রামের একটি এনজিওতে কর্মরত রিমঝিম ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। রিমঝিম আগামী ৫ জুলাই বিয়ের দিনক্ষণ ধার্য ছিল। অন্যদিকে, নিহত হাবিব উল্লাহর স্বজনরা জানান, তিনি তার ছেলেকে চট্টগ্রামের একটি হেফজখানায় পৌঁছে দিতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা পূরবী বাস ও বিপরীত থেকে আসা কার্ভাডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় ও রাস্তার পাশে জমিতে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। পরে আহতদের বাস কেটে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান। তিনি জানান, নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.