সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রামুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার এলাকায় বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় বিদ্যুৎ লাইনের উপরের গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সে রাজারকুল ৪ নং ওয়ার্ড চৌকিদার পাড়া এলাকার চৌকিদার আবু ছৈয়দ এর পুত্র নজিবুল্লাহ।

নিহত যুবক পেশায় দিন মজুর। সকালে কাজ করার জন্য রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার এলাকায় যায়।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, নিহত নজিবুল সকালে বিহার কর্তৃপক্ষের সৃজিত অর্জুন গাছ কাটার সময় গাছের ঢাল বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারে পড়ে যায়। এতে ওই ডালে বসা নজিবুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার কর্তৃপক্ষ জানান, কর্তন করতে যাওয়া গাছটি রামকোট এরিয়ার ভিতরে হলেও রামকোটের মালিকানাধীন নয়। তাছাড়া তিনি রামকোট কর্তৃপক্ষকে অবগত না করে গাছ কর্তন করতে যায় বলে তারা দাবী করেন।

আরো পড়ুন- মরেনি শুনেই সিনহার বুকে লাথি মারেন ওসি প্রদীপ

জানা গেছে, নিহত নজিবুল আলমের দেড় বছর ও ৩ বছর বয়সী ২ শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.