কামাল শিশির; রামু :
কোভিট-১৯ নোভেল করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের আগমনের পূর্বে সবার মুখে মাস্ক নিশ্চিতকরণে কক্সবাজারের রামু উপজেলা প্রশাসন অভিযান শুরু করা হয়েছে ।
২২ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার উদ্দিন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন বলেন: কোভিট-১৯ করোনা ভাইরাসে প্রাদুর্ভাব শুরু থেকে আমরা রামু উপজেলা প্রশাসন খুবই তৎপর ছিলাম, সেই ধারাবাহিকতা ও করোনা ভাইরাসের ২য় ধাপে যেন মারাত্মক আকার ধারন করতে না পারে,এবং সবার মুখে মাস্ক নিশ্চিত করনে আমাদের এই অভিযান পরিচালনা।
তিনি আরও বলেন, মাস্কবিহীন চলাচলের কারনে পথচারী, যাত্রী, দোকানদারসহ ৭ জনের কাছ থেকে বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.