সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

রামুতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

http://coxview.com/wp-content/uploads/2020/07/Gun-crossfire-.jpg

কামাল শিশির, রামু :
কক্সবাজার জেলার রামু উপজেলার রাবার বাগান এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের মাদক কারবারি এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ মার্চ) রাত ৮টার দিকে রামুর রাবারবাগানে এ গোলাগুলির ঘটনা ঘটে।

তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একইদিন (৩ মার্চ) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতো মাদক উদ্ধারে গিয়ে বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রামস্থ র‍্যাব-৭’র কর্মকর্তা মেজর মুশফিক।

এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৪ লাখ পিস ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

নিহত যুবক দেলোয়ার হোসেন (২৮) টেকনাফের উত্তর জালিয়াপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে।

মেজর মুশফিক বলেন, ইয়াবার সাথে সম্পৃক্ত থাকার তথ্য পেয়ে দীর্ঘদিন তার ওপর গোয়েন্দা নজরদারি রাখা হয়। বুধবার (৩ মার্চ) ভোরে তাকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে আটক করে র‍্যাব-৭’র সদস্যরা। এরপর তাকে কক্সবাজার নিয়ে যান অভিযানকারীরা। সেখানে যোগ দেয় কক্সবাজারের র‍্যাব-১৫।

সেখানে তার দেয়া তথ্য মতে টেকনাফ, কক্সবাজার ও রামুতে অভিযান চালানো হয়। সবখানে ব্যর্থ হয়ে সন্ধ্যা ৭টার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ির রাবারবাগান এলাকার পাহাড়ী এলাকায় অভিযানে যায় র‍্যাব-৭। সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিচক্র গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে গুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ভোরে আটক দেলোয়ারের গুলিবিদ্ধ দেহ মেলে। এছাড়া ঘটনাস্থল থেকে ৪ লাখ পিস ইয়াবা, দেশীয় তৈরি অস্ত্র ও তাজা ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়।

রামু থানার ওসি আজমিরুজ্জামান জানান, র‍্যাব সদস্যরা বুধবার রাতে গুলিবিদ্ধ একটি মরদেহ থানায় হস্তান্তর করেছে। তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.