সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে শিশু ও নারীর অধিকার সুরক্ষায় সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

রামুতে শিশু ও নারীর অধিকার সুরক্ষায় সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামুতে শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা বিষয়ক সচেতনতামূলক কর্মশালাটি দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র আয়োজন করে।

কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলার নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিকদের শিশু ও নারী অধিকার সুরক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেতন থাকেন যাতে অধিকার বঞ্চিত শিশু ও নারী সংবাদ প্রচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়ে জাতীয় ও আর্ন্তজাতিকভাবে তাদের অধিকার ও সুরক্ষার সুযোগ পায়। সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা আয়োজনের জন্য তিনি দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রকে সাধুবাদ জানান।

কর্মশালা বাস্তবায়নে শিশু ও নারী অধিকার সুরক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-এর পক্ষে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্যবস্থাপক মর্তুজ আলী, সাইকোলজিষ্ট সোয়াইব হোসেন, টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহীন ও টেকনিক্যাল ম্যানেজার সোশ্যাল ইনক্লুশান এন্ড ইয়ূথ শফিকুল ইসলাম এবং কর্মশালার আয়োজনে ছিলেন ফাইজা সাদিয়া।

শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকগণ একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ভূমিকা রাখতে পারে বলে উপস্থিত সকলেই মতামত প্রকাশ করেন।

উক্ত কর্মশালায় রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, সিনিয়র সহ-সভাপতি কামাল শিশির,সাধারণ সম্পাদক আনিস নাঈমসহ রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.