
কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ তাওহীদ বাবু (২০)। সে কক্সবাজারের রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫ টার সময় মোটর সাইকেলযোগে কক্সবাজারে আসার পথে জোয়ারিয়ানালা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তাওহীদ বাবুর হাতে এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাওহীদুল বাবুর পিতা লুৎফুর রহমান একজন প্রবাসী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় বসবাস করছিলেন বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.