সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রামুতে সমবায় দিবস উদযাপন

রামুতে সমবায় দিবস উদযাপন

Smabay Dibosh - HB Pantha 07-11-2015 (news & 3pic) f1.এইচবি পান্থ, রামু :

“সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের রামুতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা সমবায় বিভাগ ও সমবায় সংগঠনগুলোর আয়োজনে র‌্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল দিবসটির কর্মসূচিতে।

সকাল ১১ টায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিনা কাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি বলেন সরকার দারিদ্র বিমোচন দুরিকরণে সমবায় খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তিনি আরো বলেন সমবায়ের মাধ্যমে নিজের উন্নয়ন সম্ভব এবং সমাজের দরিদ্ররতা দূরিকরণ ও আত্ম নির্ভরশীলতা অর্জনে সমবায়ের বিকল্প নেই। তাই সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিতে সমবায়ের সংগঠনগুলোকে আরো বেশী কার্যকর ভুমিকা রাখতে হবে।বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস ফরিদা ইয়াছমিন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মাহববুউল করিম।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার সেলিম উল্লাহ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী সুরেশ বড়ুয়া বাঙ্গালী, রামু চৌমুহনী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি রুহুল আমিন রকি, উপজেলা সহকারি সমবায় অফিসার অসীম কান্তি দে, অফিস সহকারি বাপ্পী রানী ঘোষ, অফিস সহায়ক মুজিবুর রহমানসহ সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, পূর্ব পাড়া বহুমুখি সমবায় সমিতি, মনিরঝিল পানি ব্যবস্থাপনা সমিতি, পানেরছড়া পানি ব্যবস্থাপনা সমিতি ও ঈদগড় সিএনজি অটোরিক্সা সমবায় সমিতির সভাপতিবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারি সমবায় অফিসার আজিজুল হক মঞ্জু। অনুষ্ঠানে প্রশাসনিক, রাজনীতিবীদ, সাংবাদিক, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.