
কামাল শিশির; রামু:
কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে স্বাভাবিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চলমান থাকে এবং বহিঃ বিভাগে সকাল থেকে চিকিৎসকগণ স্বাস্থ্য সেবা প্রদান করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য উন্নতমানের খাবার এর আয়োজন করা হয়ছে।
একই সাথে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এর ব্যবস্থা করা হয়। দিবসটি পালন করতে রামু উপজেলা স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত সকলেই অংশ নেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.