সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র রিদুয়ানের মৃত্যু

রামুতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র রিদুয়ানের মৃত্যু

কামাল শিশির; রামু :

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবারবাগান এলাকায় সৌদিয়া বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী হাফেজ মোঃ রিদুয়ান প্রাণ হারিয়েছেন। শনিবার ৮ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রিদুয়ান হাটহাজারী মঈনুল উলুম মাদ্রাসার ছাত্র এবং রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম মৌলানা আবু বক্কর এর কনিষ্ঠ পুত্র। রামু জোয়ারিয়ানালার ঘোনার পাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া বাসের ধাক্কায় গুরতর আহত হলে তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলা সদর নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.