সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে হাত-পা বাধাঁ যুবকের মরদেহ উদ্ধার

রামুতে হাত-পা বাধাঁ যুবকের মরদেহ উদ্ধার

 

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদ নগরের ধলির ছড়া থেকে হাত-পা বাঁধা অবস্থায় মামুন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রশিদ নগর ইউনিয়নের কাদমর পাড়া-ধলির ছড়ার মাঝামাঝি স্থানের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি গতকাল শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে তার পরিবারের লোকজন দাবি করেছে।


নিহত মামুন কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।


পুলিশ ও নিহত যুবকের স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারের দিকে যায়। এরপর রাত ৮টা থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত ১১টা বাজলেও মামুন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি।


রবিবার সকালে রামু উপজেলার রশিদ নগরের কাদমর পাড়া-ধলির ছড়ার মাঝামাঝি রেললাইনের পাশে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। ঘটনাটি পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।


বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।


তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবককে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। শরীরে বড় কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বাকীটা তদন্ত করলে রহস্য উৎঘাটন করা যাবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.