সভাপতি রেজাউল, সম্পাদক খোকন
কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামু উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপস্থিত সদস্যদের সর্ব সম্মতি ক্রমে ১১ সদস্যের কার্যকরী পরিষদ গঠিত হয়।
সভায় তৃতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন এস,এম রেজাউল করিম রাজু (বড়বিল কমিউনিটি ক্লিনিক, ঈদগড়) সহ সভাপতি -১ পদে পিংকি শর্মা (রাজারকুল ফরেস্ট অফিস সিসি), সহ-সভাপতি ২ পদে এস,এম জাফর আলম (নন্দাখালী মুরাপাড়া সিসি), সাধারণ সম্পাদক পদে খোকন দাশ (উত্তর ফতেখাঁরকুল সিসি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল আমিন (উত্তর কাহাতিয়া পাড়া সিসি), কোষাধ্যক্ষ পদে সুলতান আহমদ (মনিরঝিল সিসি) সাংগঠনিক সম্পাদক পদে রিদুয়ানুল ইসলাম (মৌঃ রুস্তুম সুফিয়া সিসি), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক পদে সুদর্শন কান্তি দাশ (পূর্বদ্বীপ ফতেখাঁরকুল সিসি), যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক পদে জুলেখা খানম (থিমছড়ি সিসি),তথ্য ও প্রচার সম্পাদক পদে সাকেত উল্লাহ (মাঝিরকাটা সিসি) ও কাযর্করী সদস্য পদে গৌর সেবক শর্মা (দঃ কচ্ছপিয়া সিসি)।
নির্বাচিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সভাপতি এস এম রেজাউল করিম রাজু।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.