সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামু চৌমুহনী-মাছবাজার সড়ক নির্মাণ কাজ উদ্বোধনে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল

রামু চৌমুহনী-মাছবাজার সড়ক নির্মাণ কাজ উদ্বোধনে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল

শওকত ইসলাম; রামু :

কক্সবাজারের রামু চৌমুহনী স্টেশনের উত্তর পার্শ্বস্থ মাছবাজার-মধ্যম মেরংলোয়া এডভোকেট নুরুল ইসলামের বাড়ি পর্যন্ত সড়কের আরসিসি দ্বারা উন্নয়ন কাজ শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।

এসময় উপস্থিত ছিলেন, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন, ক্রীড়া সংগঠক নবু আলম, ইউপি সদস্য নুর আহমদ, ইউপি সদস্যা রাশেদা খানম, সাবেক ইউপি সদস্য অরুপ বড়ুয়া কালু, যুবলীগ নেতা নবীউল হক আরকান, আবরার মনির প্রমূখ।

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বর্তমান সরকারের আমলে গ্রাম-জনপদে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। রামুর প্রতিটি ইউনিয়নের অবহেলিত সড়কগুলোও এখন আরসিসি এবং ব্রিক সলিং দ্বারা উন্নয়ন করা হচ্ছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.