কামাল শিশির; রামু :
চকরিয়ার থেকে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামালর ওয়ারেন্টভুক্ত দীর্ঘ দিন পলাতক আসামী তাহমিদ খান মাহিনকে গ্রেফতার করেছে রামু থানার পুলিশ।
১২ই জুন দিবাগত রাত সাড়ে ৩ টার সময় রামু থানার সাব ইন্সপেক্টর কামরুল ইসলামের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় চকরিয়া লইক্ষ্যারচর শিকল ঘাট এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
তাহমিদ খান মাহিন ঐ এলাকার মৃত মাসুদ খানের ছেলে।
রামু থানার এজাহার সূত্রে জানা জায়, কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রীকে প্রেম নিবেদন ও বিবাহ করবে বলে বিভিন্ন সময় ধর্ষণ করে এবং কৌশলে গোপন ক্যামেরা ও মোবাইলে বিভিন্ন নগ্ন ছবি ধারণ করে।
যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আই,ডি খুলে ইন্টারনেটে ছেড়ে দেয়।
রামু থানা পুলিশ জানান ২০২০ সালে ১১ জুলাই নারী শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই ছাত্রী বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করে। রামু থানার মামলা নম্বর ২১।
১৩ জুন উক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.