সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামু প্রেস ক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রামু প্রেস ক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামু প্রেস ক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় রামু প্রেস ক্লাবের উদ্যোগে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


রামু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোসাইন হেলালী৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক এস, মোহাম্মদ হোসেন।


এসময় বক্তারা বলেন, ১৯৮৮ সালের ৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় রামু খিজারী হাইস্কুল মিলনায়তনে রামু প্রেস ক্লাব প্রতিষ্ঠা লাভ করে। তখন প্রতিষ্ঠাতা ছিলেন মাত্র ৪জন। চারজন সিনিয়র সাংবাদিক আমীর হোসাইন হেলালীকে প্রতিষ্ঠাতা সভাপতি, এসএম স্বদেশ শর্মাকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দ্বীপক বড়ুয়াকে প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক এবং এস, মোহাম্মদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক নির্বাচিত করে এই সংগঠনের যাত্রা শুরু হয়।


তাঁরা আরো বলেন, আজ একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিক রামুর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তখনকার সময়ে সাংবাদিকতা কঠিন ছিল। অনেক কষ্ট করে তথ্য সংগ্রহ করা লাগত। কিন্তু এখন তথ্য সংগ্রহ, নিউজ তৈরি একদম সহজ। এসময় কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে বলেন।


রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিস নাঈমুলের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন,সিনিয়র সহ- সভাপতি সাংবাদিক কামাল শিশির, কাইয়ুম উদ্দিন, মালেক সিকদার, জাফর আলম জুয়েল, নুর মোহাম্মদ, আমজাদ হোসেন, কাইছার, সুমন, ইলিয়াস, ইব্রাহিম খলিল, আবুল কাশেম, সুমন দেব নাথ সহ প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.