সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / রাশিয়ায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত, ১৮ জনের প্রাণহানি

রাশিয়ায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত, ১৮ জনের প্রাণহানি

রাশিয়ায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ১৮ জনেরই প্রাণহানি ঘটেছে। হেলিকপ্টারটি সাইবেরিয়ার ক্রাসনোয়রস্ক অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর বরাতে এ তথ্য জানা গেছে।

সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ওই হেলিকপ্টারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান উতেইর এয়ারলাইন।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটিতে ১৫ জন যাত্রী ও তিনজন ক্রু ছিল। ওই হেলিকপ্টার একটি তেল কূপে শ্রমিকদের নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, হেলিকপ্টারটি ইয়েনিসেই নদীর তীরে অবস্থিত ইগারকা শহর থেকে উড্ডয়ন করে। এটি বিমানবন্দরের দুই কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.