
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে রাস্তা পারাপার করতে গিয়ে ম্যাজিক গাড়ীর ধাক্কায় বয়োবৃদ্ধ এক দিনমজুর আহত হয়েছে।
৮ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ঈদগাঁও বাসষ্টেশনের দরগাহ গেইট সংলগ্ন পয়েন্টে ভাদীতলার বৃদ্ধ বাদশা নামের এক দিনমজুর লাকড়ী বোঝাই করে রাস্তা পারাপার কালে এক ম্যাজিক গাড়ীর ধাক্কায় তার কোমরে আঘাত প্রাপ্ত হন।
আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে প্রত্যাক্ষদর্শী ফরিদ নামের এক ছাত্রনেতা জানান, প্রতিদিনের ন্যায় এই বৃদ্ধ বন থেকে লাকড়ি সংগ্রহ করে সন্ধ্যায় বিক্রয়ের লক্ষে ষ্টেশনে আসার পথে রাস্তা পার হতেই এ দুর্ঘটনা ঘটে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.