সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান মোদি!

রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান মোদি!

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চান নরেন্দ্র মোদির মতো একই পোশাক, একই ভঙ্গিমা এবং অনেকটা একই রকম দেখতে নকল এক মোদি।

তবে মোদির মতো দেখতে হলেও তিনি অবশ্য সমর্থন করেন রাহুল গান্ধীকে।ওই ব্যক্তির নাম অভিনন্দন পাঠক। শুক্রবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লখনৌ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিনন্দন পাঠক বা এই ‘নকল’ মোদি।

লোকসভা নির্বাচনে তিনি নরেন্দ্র মোদির আসন বারাণসী আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছেন।

তবে নির্বাচনী প্রচারে গিয়ে পড়েছেন আচরণবিধি লংঘন করে নোটিশ পেয়েছেন তিনি। কারণ তিনি সাংবাদিকদের বলেছেন, তার স্লোগান হলো, এক ভোট, এক নোট।

আর এ কারণে শুক্রবার অভিনন্দন পাঠককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট কৌশলরাজ শর্মা।

তবে নিজেকে নকল মোদি ভাবতে নারাজ অভিনন্দন পাঠক। নিজেকে একজন ‘সিরিয়াস প্রার্থী’ হিসেবেই বর্ণনা করেন তিনি। পাশাপশি তিনি বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য আমি রাহুল গান্ধীকেই প্রার্থী হিসেবে সমর্থন করব।

আগামী ৬ মে লখনৌতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল গণনা হবে আগামী ২৩ মে।

সূত্র: deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.