অর্থ পাচারের মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপি নেতা তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।
বৃহস্পতিবার সকালে রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
মাহবুব উদ্দীন খোকন বলেন, আজকের হাইকোর্টর রায়ে আমরা স্তম্ভিত ও হতবাক।
এ রায়ে সমগ্র জাতিও হতবাক হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আওয়ামী লীগের আইনজীবীরা একাকার হয়ে গেছেন।’
সূত্র:risingbd.com
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.