মাঝ দুপুরের কলকাতা।সাইকেল ভ্যানের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছেন এক বৃদ্ধ। ছয় ফুটের চেহারাটা কুঁকড়ে রয়েছে। মাথায় হেলমেট। চোখে চশমা। পরনে সাধারণ পোশাক।
দেখুন তো ছবিটা চেনা চেনা লাগছে কি না? হুম।
ঠিকই ধরেছেন। এই বৃদ্ধ অমিতাভ বচ্চন। পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘তিন’ এর শুটিংয়ে আপাতত মহানগরে এসেছেন ‘অ্যাংরি ওল্ড ম্যান’। শুটিংয়ের ফাঁকে ক্লান্ত হয়ে ভ্যানের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছেন তিনি!
এই ছবি নিজেই টুইট করেছেন অমিতাভ বচ্চন এবং ঘুমিয়ে পড়ার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন। তবে আদতে এ দৃশ্যও ছবির কি না তা খোলসা করেননি বিগ বি।
চিত্রনাট্য অনুযায়ী জ্যাকেট আর প্যান্ট পরে স্কুটারে চেপে চাকরি খুঁজতে বেরিয়েছেন অমিতাভ। রাইটার্স বিল্ডিংয়ে চলছে ছবির শুটিং। এর আগে ‘পিকু’তে কলকাতার রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছে তাকে।
সুজয় ঘোষ প্রযোজিত হিন্দি ছবি ‘তিন’-এ অমিতাভ ছাড়াও অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, বিদ্যা বালন। ‘তিন’-এ প্রযোজনার বিশেষ দায়িত্বে রয়েছেন সুজিত সরকার।
-আরটিএনএনডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.