মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আলবদর কমান্ডার আলী আহসান মুহম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চোধুরীর পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়েছে। মুজাহিদের আবেদনটি ২৭৮ পৃষ্ঠার ও সালাহউদ্দিন কাদেরের আবেদনটি ৩৫৭ পৃষ্ঠার।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় মুজাহিদের পক্ষে আবেদন করা হয়। সালাউদ্দিনের পক্ষে আইনজীবী হুজ্জাতুল ইসলামও মুজাহিদের পক্ষে আইনজীবী মো. শিশির মনিরসুপ্রীম কোর্টের আপিল বিভাগেএ আবেদন করেন।
আপিল বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউ করতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি। সে হিসেবে একদিন হাতে থাকতেইবুধবার আজ এ আবেদন করেন মুজাহিদ।
এর আগে ১৬ জুন আলবদর বাহিনীর প্রধান মুজাহিদ এবং ২৯ জুলাই সাকা চৌধুরীর আপিল মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ।
পরে ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ১ অক্টোবর তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিনই মুজাহিদ ও সাকা চৌধুরীকে মৃত্যুপরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।
– প্রিয়ডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.