
রেস্তোরাঁ মালিক সমিতি বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার বার্ষিক মিলন মেলা ২২ মার্চ (মঙ্গলবার) সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট প্যাসিফিক বীচ লাউঞ্জ ক্যাফেতে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই মিলন মেলায় কক্সবাজারের ১২০টি রেস্তোরাঁর মালিক ও কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও র্যাফেল ড্র, মধ্যাহ্নভোজ সহ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে মিলন মেলাক মনোমুগ্ধকর পরিবেশের আবহ সৃষ্টি হয়।
মিলন মেলায় উপস্থিত ছিলেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গরা।
এসময় রঙ-বেরঙের বেলুন উড়িয়ে রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম মিলন মেলার শুভ সূচনা করেন এবং আগত অতিথিদের অভ্যর্থনা জানান। এছাড়াও মিলন মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি কামরুল ইসলাম, শরাফত উল্লাহ বাবুল সিকদার, কাশেম আলী, আবু বকর ছিদ্দিক, জসিম উদ্দিন তালুকদার, কার্যনির্বাহী সদস্য রফিকুল কাদের, মোঃ আবু মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, মোঃ তৈয়ব, মোঃ মিজানুর রহমান, জামাল উদ্দিন বাবুল, মোঃ আরিফুর রহমান, অর্থ সম্পাদক মোঃ মাসুদ আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রপা পাশা, ক্রীড়া সম্পাদক মাহবুব আলম, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল, নুরুল কবির পাশা সহ প্রমুখ নেতৃবৃন্দরা।
রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার ব্যবস্থাপক লিটন দাশ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.