দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।
মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: সংগৃহীত
চলতি বছর রোজার মাসে সরকারি অফিস আদালতে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, অফিস সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।
৭ মে, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অফিসসূচি নির্ধারণ করা হয়।
এমনিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চললেও, রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯টা-সাড়ে ৩টা সূচিতে চলবে।
আর সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে।
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে রোজা শুরু হতে পারে। আর রোজার ঈদে সরকারি ছুটির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ১৫ থেকে ১৭ জুন।
সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.