সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রোনালদোকে হটিয়ে বর্ষসেরা মেসি

রোনালদোকে হটিয়ে বর্ষসেরা মেসি

Messi-beats২০১৬ সালের জানুয়ারিতে নির্ধারিত হবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়। তিনজনের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার দ্য সিলভা। তার আগেই স্প্যানিশ লা লিগার বর্ষসেরা খেলোয়াড় (২০১৪-১৫) নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো বর্ষসেরা নির্বাচিত না হলেও লা লিগার ভক্তদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেইমার নির্বাচিত হয়েছেন লা লিগার সেরা দক্ষিণ আমেরিকান খেলোয়াড়।

এদিকে সেরা গোলরক্ষক হয়েছেন বার্সেলোনার ক্লাউদিও ব্রাভো। সেরা রক্ষণভাগের খেলোয়াড় রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস। সেরা মিডফিল্ডার হয়েছেন হামেস রদ্রিগেজ। সেরা কোচ হয়েছেন বার্সেলোনার লুইস এনরিক। সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি সেরা ফরোয়ার্ডের পুরস্কারও বাগিয়ে নিয়েছেন মেসি। লা লিগার সেরা আফ্রিকান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সোফিনায়ে ফেঘৌলি।

সোমবার রাতে নির্বাচিতদের হাতে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।

-রাইজিংবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.