
নিজস্ব প্রতিনিধি; উখিয়া :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আবারও এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত ব্যক্তির নাম নুর হোসেন প্রকাশ ভুট্টো (৪২) তিনি ঐ ক্যাম্পের জনৈক আবদু শুকুরের ছেলে।
শনিবার ( ১৭ জুন) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে, উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে-২ ইস্ট এর ব্লক ডি/৯ এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ আলী। তিনি এক সময় ক্যাম্পের সাব মাঝি (নেতা) হিসেবে কাজ করতেন বলে জানা যায়।
শেখ মোঃ আলী জানান, ১০/১২ জনের দুর্বৃত্ত এসে ভূট্টোকে ৩/৪ রাউন্ড গুলি করে দ্রুত স্থান ত্যাগ করেন। গুলি মাথায় বিদ্ধ হলে, ভিক্টিমকে উদ্ধার করে পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ আলী আরো জানান, উখিয়া থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.