সাম্প্রতিক....
Home / জাতীয় / রোহিঙ্গা নারীদের ওপর যৌন নির্যাতন করেছে মিয়ানমার বাহিনী: এইচআরডব্লিউ

রোহিঙ্গা নারীদের ওপর যৌন নির্যাতন করেছে মিয়ানমার বাহিনী: এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানকালে মিয়ানমারের সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা নারী ও মেয়েদের ওপর যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সোমবার নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ অক্টোবরের পর থেকে রাখাইনের মংডু জেলার অন্তত নয়টি গ্রামে নারী ও কিশোরীরদের ধর্ষণ, গণধর্ষণ, আগ্রাসীভাবে দেহ তল্লাশি ও যৌন হামলার ঘটনা ঘটে। মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা এসব অভিযানে অংশ নেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাতে সংস্থাটি জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা সংঘবদ্ধভাবে বন্দুকের নলের মুখেও ধর্ষণ চালিয়েছে।

এইচআরডব্লিউ মিয়ানমার সরকারকে এসব অভিযোগ তদন্তে একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্ত অনুমোদন করতে আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিপীড়নের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া ১৮ জন রোহিঙ্গা নারীর সাক্ষাৎকার নিয়েছেন এইচআরডব্লিউর গবেষকেরা। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়। এদের মধ্যে ১১ জনই রাখাইনে যৌন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। ১৭ জন নারী ও পুরুষ তাদের কাছের স্বজনদের যৌন সহিংসতার শিকার হতে দেখেছেন। ওই ১৭ জনের মধ্যে আবার যৌন সহিংসতার শিকার হওয়া কয়েকজন নারীও রয়েছেন। সব মিলিয়ে সংগঠনটি ২৮টি ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে।

এইচআরডব্লিউ আরও বলছে, রাখাইনে নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানের মুখে ৬৯ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে গেছে।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.