
মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
রোহিঙ্গা ফিরিয়ে নিতে মিয়ানমারের দেয়া শর্তারোপ বাংলাদেশ পূরণ করেছে। এখন এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। আজ বুধবার সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রের নতুন স্থাপনা উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় তার সাথে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমান বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তরারা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাখাইনের তোমপ্রু এলাকা পরিদর্শন করে সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। রোহিঙ্গারা বলেছে মিয়ানমারে থাকার পরিবেশ তৈরি হলে তারা বাংলাদেশে থাকবে না। রোহিঙ্গাদের এই বক্তব্য আমরা মিয়ানমার কর্তৃপক্ষকে শুনিয়েছি। বিশেষ করে বান্দরবান সীমান্তের জিরো লাইনে থাকা রোহিঙ্গাদের কোন শর্ত ছাড়াই ফিরিয়ে নেয়ার প্রস্তাবও আমরা দিয়েছি। এটি একটি সাফল্য। মিয়ানমারও রাজি হয়েছে জিরো লাইনে থাকা রোহিঙ্গাদের শিগগির ফিরিয়ে নেবে। এখন দেখার বিষয় মিয়ানমার শেষ পর্যন্ত কি করে।
পার্বত্য চট্টগ্রামে পর্যটনের শিল্পের বিষয়ে কথা বলতে গিয়ে বিভাগীয় কমিশনার বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে তিন পার্বত্য জেলায় প্রশাসনের উদ্যোগে নতুন নতুন পর্যটন কেন্দ্র সৃষ্টি করা হচ্ছে। এছাড়া বিদেশি পর্যটকদের আগমন যাতে আরো বাড়ানো যায় সেই উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রসঙ্গত পর্যটকদের আকর্ষণ বাড়াতে মেঘলা পর্যটন কেন্দ্রের চিড়িয়াখানার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে নতুন একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। এটি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.