সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লবণ মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন ইসলামপুরের ফরিদ

লবণ মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন ইসলামপুরের ফরিদ

http://coxview.com/wp-content/uploads/2021/12/Farid-Sagar-5-12-21.jpeg

লবণ মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন ইসলামপুরের ফরিদ

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামপুরের ফরিদ।

জানা যায়, ৪ ডিসেম্বর সমিতির কার্যনিবাহী পরিষদ (২০২২-২০২৪) দুই বছর মেয়াদী কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার লবণশিল্প এলাকা খ্যাত ইসলামপুরের ফরিদুল ইসলাম (ভোটার নং ১১৩) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

তিনি কক্সবাজার সদর উপজেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘবছর ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে মাঠে চষে বেড়াচ্ছেন। মেধাবী ও শিক্ষিত এ রাজনীতিবিদের রয়েছে এলাকায় বেশ সুনাম। ফরিদুল ইসলাম আগামী ইউপি নির্বাচনে ইসলামপুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী।

উল্লেখ্য, লবণ মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ার খবরে তাঁর কর্মী সমর্থকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ উচ্ছাস।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.