
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে লবণ শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশ ইসলামপুর বাজার প্রাঙ্গণে ১১ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শ্রমিক ইউনিয়ন সভাপতি আনোয়ার শাহাদত খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। প্রধান বক্তার বক্তব্য রাখেন- সদর উপজেলার স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট একরামুল হুদা।
সংবর্ধিত অতিথি হিসাবে ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য শামশুল আলম। সম্মানিত অতিথি হিসাবে ছিলেন- ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম, কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মাষ্টার, কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি শামশুল আলম আজাদ, সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম খাঁন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি, ইসলামপুর ইউপি সদস্য আব্দু শুক্কুর, ইদ্রিস রানা, ইসলামপুর ছাত্রলীগের সাবেক সভাপতি ওসমান আলী মোর্শেদ, ইলিয়াছ, ইদ্রিস, মালেক, বাদশা, রশিদ, ফরিদ, আমিন মাঝি সহ বিপুল সংখ্যক শ্রমিক ও সর্বপেশার লোকজন।
সমাবেশে বক্তারা বলেন- শিল্প নগরী ইসলামপুরের সার্বিক উন্নয়নের জন্য সাংসদ মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেন। পাশাপাশি অবিলম্বে এ লবণ শিল্প খ্যাত ইসলামপুরকে শিল্পাঞ্চল ঘোষনার দাবী জানান। এ সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল আজম খোকন। সমাবেশের পূর্বে বিভিন্ন ইউনিট থেকে শ্রমিকরা বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.