
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে মোঃ ওবাইদুল (৪০) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সোহরাব পাড়ায় এ ঘটনা ঘটে। ওবাইদুল ওই এলাকার মুজিব হাওলাদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৭নং ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন জানান, গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টায় ওবাইদুলকে আজিজনগর চাম্বী বাজারের মোর্শেদের ফার্মেসীতে নেয়া হয়। পল্লী চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, ঘটনাস্থলে আজিজনগর ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.