সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / লামায় দুর্বৃত্তদের দেয়া আগুনে এম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই

লামায় দুর্বৃত্তদের দেয়া আগুনে এম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই

লামায় দুর্বৃত্তদের দেয়া আগুনে এম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই; https://coxview.net/wp-content/uploads/2024/12/Fire-Ambulance-Rafiq-9-12-24.jpg

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামার পৌর বাস টার্মিনালে পার্কিং করে রাখা এম্বুলেন্স সহ দুইটি গাড়ি আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার (০৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।


জানা যায়, জ্বলে যাওয়া এম্বুলেন্সটির মালিক মোঃ আজগর ও নোহা গাড়িটির মালিক ডাঃ নুর মোহাম্মদ। গাড়ি দুইটির রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে এম্বুলেন্স চট্টমেট্রো ছ- ১১-১৭৯৪ এবং নোহা চট্টমেট্রো চ ১১-৫৯৮৮। তবে নোহা গাড়িটিও ড্রাইভার আজগর চালাতো।


এম্বুলেন্স গাড়ির মালিক মোঃ আজগর বলেন, ‘কক্সবাজার রোগী দিয়ে রাতের ৩টা ৪০ মিনিটে এসে লামা পৌর বাস টার্মিনালে গাড়িটি পার্কিং করি। আনুমানিক ভোর সাড়ে ৫ টায় আগুন লাগে। তবে কেউ হতাহত হয়নি।’


লামা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে পৌর বাস টার্মিনালে পাশাপাশি পার্কিং করে রাখা ১টি এম্বুলেন্স ও ১টি নোহা গাড়ি আগুন লেগে পুড়ে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এম্বুলেন্সটি সম্পূর্ণ ও নোহা গাড়ি আংশিক পুড়ে গেছে।


পৌর বাস টার্মিনালে টমটম গেরেজ মালিক সালে আহমদ বলেন, ‘ভোর ৫টার দিকে আমি ফজরের নাম পড়তে মসজিদে যাচ্ছিলাম। এসময় দূর থেকে এম্বুলেন্স গাড়িটির পাশে আগুন দেখি। আমি ভাবলাম কেউ শীতে আগুন পোহাচ্ছে। নামাজ পড়ে এসে দেখি গাড়ি গুলো দাউদাউ করে জ্বলছে।’


খবর পেয়ে সকাল ৯টায় ঘটনাস্থলে আসে লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব। তিনি বলেন, ‘বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। আগুনের সূত্রপাত কিভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গভীর তদন্তের প্রয়োজন।’


লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, ‘লামা পৌর বাস টার্মিনাল পাশাপাশি দাঁড়িয়ে থাকা ২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কারণ জানা যায়নি।’


লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিভাবে গাড়ি দুইটি আগুনে পুড়েছে তা তদন্ত করা দেখা হচ্ছে।’

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.