
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
লামার আজিজনগর থেকে ধর্ষণ ও সিআর মামলার পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। গ্রেফতার দুই আসামীকে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।
থানা সূত্রে জানা যায়, আজিজনগরের আমির আলীর ছেলে মো. আব্দুর রহিম গত ৩০ জুলাই ২০২৪ একই এলাকার এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে। পরে ওই নারীর সাথে সম্পর্ক অস্বীকার করে খালাতো বোনকে বিয়ে করে সংসার পাতেন। এই ঘটনায় ধর্ষিতা নারী বান্দরবান বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশ করেন।
বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১)/৩০, ধারায় মামলা নিয়ে ধর্ষককে ধরতে ওয়ারেন্ট ইস্যু করেন। ধর্ষক বিজ্ঞ আদালতে ধরা না দিয়ে পালিয়ে বেড়ায়। অবশেষে স্থানীয়দের সহযোগিতা ২৫ মে বিকেলে লামা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, অতি সম্প্রতি আব্দুর রহিমের লালসার শিকার ওই নারীর গর্ভে একটি সন্তান জন্ম নেয়। আব্দুর রহিম এই শিশুটির জন্মদাতা বলে নারীর দাবি।
রবিবার (২৫ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার এসআই নুরুজ্জামান ও এএসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকা থেকে পলাতক আসামী আঃ রহিমকে গ্রেপ্তার করেন।
অপরদিকে সিআর ৫৭৪/২৪ মামলার আরেক পলাতক আসামী আবুল কালামকে লামার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার টুনু মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতদেরকে সোমবার বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.