সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করল সাজাপ্রাপ্ত আসামী

লামায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করল সাজাপ্রাপ্ত আসামী

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামায় সাজাপ্রাপ্ত আসামী ধরতে গিয়ে হামলার শিকার হন পুলিশ কনস্টেবল মুজিবুর রহমান। রবিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় লামা পৌরসভার সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহারে বৈশাখী মেলায় এই ঘটনা ঘটে।


জানা যায়, লামা থানার এএসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে পৌরসভার সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহার এলাকায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেনকে ধরতে যায় পুলিশের একটি টিম। টিমটি আসামীর কাছাকাছি পৌঁছলে ছুরি এবং লাঠি দিয়ে স্বজোরে আঘাত করে পালিয়ে যায়। এতে কনস্টেবল মুজিবুর রহমানের কপালে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।


আহতকে প্রথমে লামা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় পরে উন্নত সিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এদিকে আহত পুলিশ সদস্যকে লামা সরকারি হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার ভালো ব্যবহার না করার অভিযোগ উঠেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ বলেন, এই বিষয়ে দুইজনকে আসামী করে সরকারি কাজে বাঁধা দেয়া ধারায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


প্রসঙ্গত: ২০০১ সালে পৌরসভা ৭নং ওয়ার্ড মাস্টার পাড়ায় এক উপজাতি আসামী ধরতে গিয়ে, আসামীর দায়ের কোপে ঘটনাস্থলে প্রাণ হারিয়ে ছিলেন এক পুলিশ সদস্য।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.