মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে আব্দুর শুক্কুর (৫০) নামে এক রাবার বাগানের শ্রমিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আব্দুল্লাহ ঝিরি এলাকার মৃত আলী আহমদের ছেলে।
আজ সোমবার (১৫ মে) রাত ৮টায় আব্দুল্লাহ ঝিরি এলাকা জনৈক মাইন উদ্দিনের রাবার বাগান থেকে লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন লামা থানাকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থল উপস্থিত হয়।
গ্রাম পুলিশ আব্দুল মালেক জানায়, আব্দুর শুক্কুর (৫০) আব্দুল্লাহ ঝিরি এলাকায় পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের জনৈক মাইন উদ্দিনের রাবার বাগানে শ্রমিক ছিল। পারিবারিক কলহের জের ধরে সোমবার দিবাগত রাত ৮টায় বাগানে ফাঁস দেয়। স্থানীয়রা লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। তবে ফাঁস লাগানোর বিষয় নিয়ে অনেকে মাঝে সন্দেহ ছিল। এইটা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে স্থানীয়দের মাঝে জল্পনা কল্পনা করতে দেখা যায়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.