
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীআদম :
বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের চাককাটা এলাকায় জঙ্গলের পাশে একটি মৃত বন্য হাতির সন্ধ্যান পাওয়া গেছে। স্থানীয়দের ধারনা সোমবার দিন অথবা রাতের কোন এক সময় বিভিন্ন ফলদ ও বনজ বাগান রক্ষায় কৃষকদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্য হাতিটির মৃত্য হতে পারে।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মৃত হাতিটিকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে লামা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে লামা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির দেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম আতাহা ইলাহী হাতি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হাতিটি কিভাবে মারা গেল এখনো তার কারন জানা যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং হাতিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
এদিকে চাককাটা এলাকার পার্শ্ববর্তী গ্রাম বিছইন্ন্যার ছড়া এলাকার বাসিন্দা মৃত আলী আহাম্মদ এর ছেলে ফরিদুল আলম প্রকাশ ফুতু নামে এক ব্যক্তি সোমবার রাত সাড়ে ৯টায় বন্যা হাতির আক্রমণ করলে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদুল আলম প্রকাশ পুতু লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিছইন্ন্যার ছড়া এলাকার বাসিন্দা মৃত আলী আহাম্মদের ছেলে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.