সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / লামায় বৈদ্যুতিক শটে প্রতিবন্ধীর মৃত্যু, আরো ৩ জন আহত

লামায় বৈদ্যুতিক শটে প্রতিবন্ধীর মৃত্যু, আরো ৩ জন আহত

লামায় বৈদ্যুতিক শটে প্রতিবন্ধীর মৃত্যু, আরো ৩ জন আহত https://coxview.net/wp-content/uploads/2024/05/Lash-Rafiq-29-5-24.jpg

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামা উপজেলায় বৈদ্যুতিক শক খেয়ে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উদ্ধারের ঘটনায় একই পরিবারের আরো ৩ জন আহত হয়েছেন।


বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরই ইউনিয়নের ২নং ওয়ার্ড হাসনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত প্রতিবন্ধী ব্যক্তি খোরশেদ আলম (২০) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম মেম্বারের ছেলে। আহতরা হলেন, নুরুল আলম মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩), আব্দুর রহিম (৪৫) এবং আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৩২)।


নিহতের বাবা নুরুল আলম জানান, সকালে বাড়ির পাশে জমিতে গরু ছড়াতে যায় খোরশেদ আলম। ঝড় বাতাসে একটি বৈদ্যুতিক তাঁর ছিঁড়ে জমিতে পড়ে ছিল। ছেঁড়া তারে বৈদ্যুতিক শক খেয়ে খোরশেদ মারা যায়। অনেকক্ষণ বাড়ি ফিরে আসছেনা দেখে তার ভাই জাহাঙ্গীর, রহিম ও মিজান এগিয়ে যায়। জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়।


পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে পার্শ্ববর্তী পদুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার খোরশেদ আলম কে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি এনামুল হক বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। আহতরা চিকিৎসাধীন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.