
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পার্বত্য জেলা বান্দরবানের লামায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ও বেসরকারি সকল প্রশাসনিক ভবন আলোকসজ্জার পাশাপাশি সূর্যোদয়ের তোপধ্বনি ও শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর পরপরই পুলিশ ও আনসার সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এরপরই শুরু হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এসময় মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার পর সকল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়দের জন্য প্রীতি ফুটবল খেলারও আয়োজন করা হয়েছে।
সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলায় স্থানীয় লোকজনের ঢল নামে। নারী পুরুষ ও শিশুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিজয় দিবসের কার্যক্রম। বিজয় উৎসবকে আরো মনোমুগ্ধকর করতে রাতে উপজেলা চত্বরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করে। বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপাময় মানুষের ঢল নামে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.