সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় রাতে নিখোঁজ হওয়া যুবকের সকালে লাশ উদ্ধার

লামায় রাতে নিখোঁজ হওয়া যুবকের সকালে লাশ উদ্ধার

https://coxview.net/wp-content/uploads/2018/07/Water-Lash-Hamidul-24-7-18-news-1pic-f1.jpg
ফাইল ফটো

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

বান্দরবানের লামায় মোঃ আলমগীর (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সঙ্গীয় লোকজনসহ খাল পারাপারের সময় প্রচন্ড পানির স্রোতে নিখোঁজ হয় ওই যুবক। বুধবার সকালে খালের পানিতে মৃত ভাসতে দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।


জানা যায়, মঙ্গলবার (০২ জুলাই) সন্ধ্যা ৬টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে লামা থানাধীন ফাইতং ইউনিয়নের ২নং ওয়ার্ড মেউন্দা মুসলিম পাড়াস্থ সোনাইছড়ি খালে এই ঘটনা ঘটে। বুধবার (৩ জুলাই) সকাল ৬টায় নিখোঁজ আলমগীরের লাশ পানিতে ভাসতে দেখে লামা থানাকে খবর দেয়া হয়। পানিতে ডুবে মৃত্যু হওয়া মোঃ আলমগীর (১৮) মেউন্দা মুসলিম পাড়ার মোঃ আলমাস ও জেসমিন আক্তার এর ছেলে।


নিহতের পিতা মোঃ আলমাস বলেন, মঙ্গলবার দিনে পাহাড় থেকে বাঁশের চালি নিয়ে বিক্রয় করার জন্য পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথাস্থ গরুর বাজার যায়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মোঃ আলমগীর বাঁশ বিক্রয় করে বাড়ি ফেরার পথে তার বাড়ি সংলগ্ন সোনাইছড়ি খাল পার হওয়া সময় অতিরিক্ত বৃষ্টিতে পানির স্রোতে ভেসে যায়। তার পরিবার ও স্বজনরা তাকে খোঁজাখুজি করে পায়নি। অবশেষে আজ বুধবার সকাল ৯ টায় সোনাইছড়ি খালের অলি-বজল এর দোকান সংলগ্ন স্থানে মৃত ভাসমান অবস্থায় পাওয়া যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিবারের লোকজনের কারো কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.