সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামীকে আটক করেছে র‍্যাব

লামায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামীকে আটক করেছে র‍্যাব

http://coxview.com/wp-content/uploads/2022/01/Handcap-Rafiq-2-1-22.jpeg

নিজস্ব প্রতিনিধি; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় আলোচিত প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি জয়নাল আবেদীনকে (৩৩) আটক করেছে র‍্যাব। রবিবার সন্ধ্যায ৭টার দিকে রুপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া নামক স্থানের পাহাড়ি জঙ্গল থেকে তাকে কৌশলে আটক করে র‍্যাব ১৫ এর সদস্যরা।

ঘটনার পর জয়নাল আবেদীন আত্মগোপন করে। আটককৃত জয়নাল আবেদীনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত ২২ শে ডিসেম্বর রুপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় দুই শিশু সন্তানকে ঘরে আটকে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী জয়নাল আবেদীনসহ দুইজনকে আসামী করে লামা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

র‍্যাব ১৫ এর জ্যেষ্ঠ সরকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানিয়েছেন, ঘটনার পর র‍্যাব সদস্যরা বিষয়টি নিয়ে অভিযানে নামে। পরে কৌশলে রুপসীপাড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় আত্মগোপনে থাকা অভিযুক্ত প্রধান আসামি জয়নাল আবেদীনকে আটক করা হয়।

ঘটনার শিকার ওই প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রী তার দুই শিশু সন্তানকে নিয়ে রুপসীপাড়া ইউনিয়নের বৈদ‍্যভিটা এলাকায় একটি বাড়িতে একা বসবাস করত। এ সুযোগে দুর্বৃত্তরা ওই নারীকে বেঁধে ধর্ষণ করে ও পরে ঘরে লুটপাট করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.