
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় ৫২০ পিস ইয়াবা সহ মোঃ চাঁদ মন্ডল (৩২) নামে ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ধৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টায় পার্শ্ববর্তী আলীকদম উপজেলা হতে লামা হয়ে ঢাকাগামী হানিফ পরিবহন নৈশ কোচ থেকে লামা পৌরসভার লাইনঝিরিস্থ মোড়ের পৌরসভা টোল আদায় গেইটে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- কুষ্টিয়া জেলার সদর উপজেলার ২নং বারখাদা ইউনিয়নের বাড়াদী গ্রামের মোঃ গঞ্জের মন্ডল ও মোছাঃ সমেলা খাতুন এর ছেলে মোঃ চাঁদ মন্ডল। আটক চাঁদ মন্ডল লামা থানা হেফাজতে আছে।
লামা থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লামা পৌরসভার লাইনঝিরি মোড়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালায়।
এসময় আলীকদম উপজেলা হতে লামা হয়ে ঢাকাগামী হানিফ পরিবহন নৈশ কোচ তল্লাশী চালানো হয়। সন্দেহভাজন হিসাবে মোঃ চাঁদ মন্ডলের শরীর তল্লাশী করলে তার কাছ থেকে নীল রংয়ের পলি পেপারে মোড়ানো ৫২০ পিস ইয়াবা পাওয়া যায়।
মাদকদ্রব্য মজুত রাখার অপরাধে তাদের আটক করা হয়। পরে তার বিরু লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
থানা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, ইয়াবা সহ আটক মোঃ চাঁদ মন্ডলকে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে লামা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ইয়াবার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.