
হারিয়ে যাওয়া মোটর সাইকেল ২টি।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় একরাতে দুইটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ অক্টোবর) দিবাগত রাতে লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের নুনারঝিরি এলাকায় এই ঘটনা ঘটে। রাতের কোন একসময় নুনারঝিরি গ্রামের রুস্তম আলীর বাড়ি থেকে ১টি ইয়ামাহা ফেজার ও ম্রা মং মার্মার ভাড়া বাড়ি হতে ১টি ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর সিন্ডিকেট।
চুরিকৃত ডিসকভার-১০০সিসি মোটর সাইকেল এর মালিক মো. শহীদ উল্লাহ বলেন, আমি মাতামুহুরী কলেজ সংলগ্ন নুনারঝিরি এলাকার ম্রা মং মার্মার ভাড়া বাড়ির ২য় তলায় থাকি। বাড়ির নিচতলায় গ্রিলের ভিতরে তালাবদ্ধ করে রাতে গাড়ি রেখেছি। সকালে উঠে দেখি গাড়ি নেই। চোরের দল গ্রিল ও মোটর সাইকেলের ৪টি তালা ভেঙ্গে গাড়িটি নিয়ে গেছে। আমার গাড়িটির লাইসেন্স নং- কক্সবাজার-হ ১১-৪৪৭৮। আমি কক্সবাজার জেলার বড় মহেশখালী এলাকার মোলভী আনসুর আলী পাড়ার আব্দুস সামাদ এর ছেলে। গাড়ি হারানো বিষয়ে আমি লামা থানায় মামলা করব।
ইয়ামাহা ফেজার মোটর সাইকেলের মালিক জহিরুল ইসলাম সুজন বলেন, পাশের রুমে আমাদের দুই ভাইয়ের ২টি মোটর সাইকেল রেখে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি গাড়ি ২টি নেই। অনেক খোঁজাখুজির পর ছোট ভাইয়ের মোটর সাইকেলটি পাশের ধানের ক্ষেতে পাওয়া যায়। গাড়িটিতে তেল না থাকায় চোরের দল নিতে পারেনি। আমার ইয়ামাহা ফেজার মোটর সাইকলেটি নিয়ে গেছে। আমার গাড়িটি আকাশী ও কালো রংয়ের। আমি লামা পৌরসভার নুনারঝিরি এলাকার মো. রুস্তম আলীর ছেলে।
এদিকে একরাকে ২টি মোটর সাইকেল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার জন-প্রতিনিধি ও সচেতন সমাজের লোকজন। তারা আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, আমরা অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.