সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় কুপিয়ে জোড়া খুন করেছে দুর্বৃত্তরা

লামায় কুপিয়ে জোড়া খুন করেছে দুর্বৃত্তরা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের লামায় ২জনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর পূর্ব ছোট মার্মা পাড়ায় শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এই খুন হয় বলে জানিয়েছে নিহতের মেজো ছেলে মংক্যাহ্লা মার্মা। নিহতরা হল, ক্যাহ্লাচিং মার্মা (৭০) ও তার স্ত্রী চিংহ্লামে মার্মা (৬৫)। নিহতের ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।

নিহতের মেয়ে মাঅং মার্মা (৪২) বলেন, আমার বাবা-মা দুইজন নিজেদের বাড়িতে একা থাকত। শনিবার সকাল ৭টায় আমি তাদেরকে রান্না করে দিতে আসলে দেখি আমার বাবা মায়ের রক্তাক্ত লাশ বিছানায় পড়ে আছে। বাবার গলা কাটা হয়েছে আর মায়ের বুকে কাটা আছে। আমার চিৎকারে আশপাশের লোকজন সবাই ছুটে আসে।

নিহতের ছেলে মংক্যাহ্লা বলেন, ঘরের আলমারি, সিন্দুক, বক্সের তালা খোলা রয়েছে। সারা ঘর এলামেলো ও জিনিসপত্র গুলো ছড়ানো ছিটানো রয়েছে। মাটির দুই তলা ঘরের উপরের অংশের ছোট জানালা গুলো খোলা। যা সব সময় বন্ধ থাকে।

পাড়া কারবারী অংশৈপ্রু মার্মা বলেন, ক্যাহ্লাচিং মার্মা সাবেক মেম্বার। তার জায়গা জমি ও অনেক সম্পত্তি রয়েছে। পাড়ার সবার সাথে তার সম্পর্ক ভাল ছিল।

ঘটনা জানাজানির পর পর লামার ইয়াংছা ক্যাম্পের সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরে ঘটনাস্থলে স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.