সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / লামায় ক্ষুদে শিক্ষার্থীদের “শেখ রাসেল বুক কর্ণার” স্থাপন

লামায় ক্ষুদে শিক্ষার্থীদের “শেখ রাসেল বুক কর্ণার” স্থাপন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
শেখ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বরূপ লামার ‘নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে’ স্থাপন করা হয়েছে “শেখ রাসেল বুক কর্ণার”। শিশুদের অন্যান্য গুনাবলি অর্জনের পাশাপাশি শেখ রাসেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শ শিশু ও নাগরিক হতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মোঃ জাহেদ সারোয়ার।

স্কুলের সহকারী শিক্ষক পলাশ সৌরভ বড়ুয়া বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট মাত্র ১০ বছর বয়সে শেখ রাসেল’কে প্রাণ দিতে হয়েছিল ঘাতকদের হাতে। শেখ রাসেল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। সেই দায়বোধ ও সরকারি নির্দেশনা থেকে আমরা গুরুত্বের সঙ্গে এটি করেছি। লাইব্রেরিতে ‘মূলত শিশুতোষ বই থাকবে। শিশু একাডেমির যেসব বই রয়েছে সেগুলো রাখা হবে।’ প্রতিদিন বিদ্যালয়ের বাচ্চারা লাইব্রেরিতে আসে এবং কিছুটা সময় তারা বইয়ের সাথে কাটায়।

লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বুক কর্ণারের মতোই লামা উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল বুক কর্নার স্থাপন করা হয়েছে। নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের “শেখ রাসেল বুক কর্ণার” সকলের নজর কেড়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.