সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় গভীর খাদে পিকআপ : গুরুতর আহত ৪

লামায় গভীর খাদে পিকআপ : গুরুতর আহত ৪

চকরিয়া-লামা সড়কের মিরিঞ্জা টপ এলাকায় দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়ি।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় চকরিয়া-লামা সড়কের মিরিঞ্জা টপ এলাকায় একটি খালি পিকআপ পাহাড়ের গভীর খাদে পড়ে গেছে। গাড়িটি পাহাড়ের গভীর খাদে পড়ে ৩ টুকরা হয়ে যায়। এসময় গাড়ির ড্রাইভার ও হেলপার সহ ৪জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় চকরিয়া-লামা সড়কের মিরিঞ্জা টপ এলাকায় করিম গণির বাগান সংলগ্ন দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা দৌড়ে গিয়ে পাহাড়ের খাদ থেকে আহতদের উদ্ধার করে। আহতরা সবাই অন্য এলাকার হওয়ায় স্থানীয়রা কাউকে চিনতে পারেনি এবং তাদের নাম পরিচয় জানা যায়নি।

চকরিয়া-লামা সড়কের মিরিঞ্জা টপ এলাকায় দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়ি।

উদ্ধার কাজে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম ও তাহের মিয়া বলেন, আমরা ১৫/২০ জন স্থানীয় লোক ধরাধরি করে আহতদের পাহাড়ের খাদ হতে তুলে আনি। তারপর লামার দিক থেকে আসা একটি ট্রাকে করে তাদের চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে প্রেরণ করি। আহত ৪ জনের সবাই গুরুতর আহত ও রক্তাক্ত। তারমধ্যে গাড়ির হেলপারের অবস্থা বেশী আশংকাজনক। আমরা তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করি। গাড়িটি কমপক্ষে ১০০ ফুট গভীর খাদে পড়েছে ও ৩ টুকরা হয়ে গেছে। গাড়িটি এখনো খাদে পড়ে আছে।

এদিকে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপর লামা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আমিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আমরা আহতদের চিকিৎসার খরবাখবর নিচ্ছি। গাড়িটি উদ্ধারে মালিক সমিতির সাথে যোগাযোগ করা হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.